তাইওয়ানে বাস দুর্ঘটনায় ৩২ পর্যটক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাইওয়ানে বাস দুর্ঘটনায় নিহতদের স্বজনের আহাজারি। ছবি: এএফপি
তাইওয়ানে বাস দুর্ঘটনায় নিহতদের স্বজনের আহাজারি। ছবি: এএফপি

তাইওয়ানের রাজধানী তাইপেতে বাস দুর্ঘটনায় ৩২ পর্যটক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
এএফপির খবরে জানা যায়, নিহত ব্যক্তিদের বেশির ভাগই বয়স্ক। তাঁরা সবাই স্থানীয় পর্যটক।|
তাইপেতে একটি খামার পরিদর্শন শেষে ফেরার পথে পর্যটকবাহী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, বাসটির ওপরের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।
বাসটি দ্রুতগতিতে আসছিল কি না, এ ব্যাপাপরে তদন্ত করছে পুলিশ।
জাতীয় অগ্নিনির্বাপক সংস্থা বলছে, দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। আহত ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকজনের আঘাত গুরুতর।
তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এজেন্সি বলছে, ৩০ বছরের মধ্যে সে দেশে এটিই সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। তাইওয়ানের প্রেসিডেন্ট তসাই ইং ওয়েন নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।