তাইওয়ানে বিধ্বস্ত ভবনে শতাধিক লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ানে ভূমিকম্পে বিধ্বস্ত বহুতল ভবন থেকে শতাধিক লাশ উদ্ধার করা হয়েছে। এক সপ্তাহ ধরে ওই ভবনে উদ্ধারকাজ চলছে। আজ শনিবার উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তারা এ কথা জানিয়েছে।

এএফপির খবরে জানানো হয়, জাতীয় দুর্যোগ সংস্থা বলছে, নিহত মানুষের সংখ্যা বেড়ে ১১৪ জনে পৌঁছেছে। আহত হয়েছে ৫৫০ জন।

এক সপ্তাহ আগে তাইওয়ানে ওই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৪। এতে ১৬ তলা ভবনটি ধসে পড়ে। ধ্বংসাবশেষ থেকে ২৮০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়।

১৯৯৪ সালে ভবনটির নির্মাণকাজ শেষ হয়। নির্মাণকাজে অনিয়মের অভিযোগে ভবনের নির্মাতা লি মিং হুই ও তাঁর দুই সহযোগীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।