তাইওয়ানে ভূমিকম্পে ধ্বংসযজ্ঞ, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাইওয়ানে ভূমিকম্পে ধসে পড়েছে ১৬ তলা একটি ভবন। ছবি: এএফপি
তাইওয়ানে ভূমিকম্পে ধসে পড়েছে ১৬ তলা একটি ভবন। ছবি: এএফপি

তাইওয়ানের দক্ষিণাঞ্চলে আজ শনিবার সকালে ভূমিকম্পের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মারা গেছে তিনজন। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৪। সে অনুযায়ী এটি মাঝারি তীব্রতার হলেও ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।

এএফপির খবরে জানানো হয়, ভূমিকম্পে তাইওয়ানের ১৬ তলা একটি ভবন ধসে যায়। এতে তিনজনের প্রাণহানি ঘটে। ওই ভবনের ধ্বংসাবশেষের নিচে আরও অনেকে আটকা পড়েছে। উদ্ধারকর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিবিসির খবরে জানানো হয়, ভূমিকম্পে তাইনান শহরের বেশ কিছু ভবন ধসে পড়েছে। এসব ভবনের ধ্বংসাবশেষের নিচে অনেকে আটকা পড়েছে বল ধারণা করা হচ্ছে।

ধসে পড়া ভবনে উদ্ধারকাজ চলছে। ছবি: এএফপি
ধসে পড়া ভবনে উদ্ধারকাজ চলছে। ছবি: এএফপি
ধসে পড়া ভবন থেকে উদ্ধার করে আনা হচ্ছে বাসিন্দাদের। ছবি: এএফপি
ধসে পড়া ভবন থেকে উদ্ধার করে আনা হচ্ছে বাসিন্দাদের। ছবি: এএফপি