তাজিকিস্তানে ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে গতকাল সোমবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। দেশটির সরকারি সূত্র জানিয়েছে, তারা কোনো ক্ষয়ক্ষতির খবর পায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, সোমবার বাংলাদেশ সময় বেলা ১টা ৫০ মিনিটে ওই ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২। উৎপত্তিস্থল ছিল দেশটির রাজধানী দুশানবে থেকে ৩৪৫ কিলোমিটার পূর্বের একটি দুর্গম অঞ্চলে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ২৮ কিলোমিটার গভীরে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ভূমিকম্পে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ পাকিস্তানের বিভিন্ন শহরের ভবনগুলোও কেঁপে ওঠে। তাজিকিস্তানের ইমার্জেন্সিজ কমিটি জানিয়েছে, তারা এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পায়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা আরআইএর প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে তাজিকিস্তানে অবস্থিত রাশিয়ার সামরিক ঘাঁটির কোনো ক্ষতি হয়নি।
এএফপি