প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার সরকার ও দেশটির সশস্ত্র বিদ্রোহী জাতিগোষ্ঠীগুলোর মধ্যকার বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা চলতি মাসের শেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চার মাস আগে ক্ষমতায় বসা বেসামরিক সরকারের ‘কার্যত নেতা’ অং সান সু চির উদ্যোগেই তা হচ্ছে। আলোচনায় প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হচ্ছে এমন কিছু জাতিগোষ্ঠীকে, যাদের সঙ্গে ইতিমধ্যে সরকারের যুদ্ধবিরতি চলছে বা যারা চুক্তির বাইরে রয়ে গেছে। সু চি দেশে শান্তি বিরাজ করাকে অর্থনীতি পুনরুদ্ধারের পূর্বশর্ত হিসেবে বিবেচনা করছেন বলেই দৃশ্যত এ উদ্যোগ নিলেন। পররাষ্ট্রসহ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি গত সোমবার রাজধানী নেপিদোতে সেনাপ্রধান মিন অং হলাইয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। সেদিনই রাতে সু চির ফেসবুক পাতায় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, প্রথম বৈঠক ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে।
এএফপি