প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ সিটির শহরতলিতে গতকাল মঙ্গলবার তালেবান বাহিনীর সঙ্গে আফগান সরকারি বাহিনীর লড়াই হয়েছে। বেশির ভাগ ন্যাটো সেনার প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে তালেবান বিদ্রোহীরা সেখানে হামলা শুরু করেছে। গত সপ্তাহে তালেবান বাহিনী বসন্তকালীন আক্রমণ শুরু করার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। তারা দেশের উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ চাইছে। সেখানে আফগান সেনা ও পুলিশের উপস্থিতি তুলনামূলকভাবে কম। নতুন উদ্যমে তালেবান হামলা ন্যাটো-প্রশিক্ষিত আফগান সেনা-পুলিশকে বড় ধরনের পরীক্ষার মধ্যে ফেলেছে।
রয়টার্স