তালেবানকে চরমপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি জঙ্গিগোষ্ঠী তালেবানকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে গতকাল মঙ্গলবার বলেছেন, শান্তির পথে না এলে তাদের ‘চরম পরিণতি’ ভোগ করতে হবে। গত সপ্তাহের ভয়াবহ ট্রাক বোমা হামলায় নিহত মানুষের সংখ্যা দেড় শ ছাড়িয়ে যাওয়ার কথা জানিয়ে এ সতর্কতা উচ্চারণ করেন প্রেসিডেন্ট গনি। গতকাল আফগানিস্তানের শান্তিপ্রক্রিয়া নিয়ে ‘কাবুল প্রক্রিয়া’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে গনি শান্তির এ জোরালো আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা শান্তির সুযোগ দিচ্ছি, তবে তা সীমারেখাহীন প্রস্তাব নয়। সময় শেষ হয়ে যাচ্ছে। এটাই শেষ সুযোগ। এটা গ্রহণ করুন, না হলে পরিণতি ভোগ করতে হবে।’