তালেবানের কাছ থেকে পুনরুদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগান সেনাবাহিনী তালেবান যোদ্ধাদের দখলে যাওয়া একটি জেলা একদিন পরই আবার নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের ৩০ কিলোমিটার পূর্বে অবস্থিত খান আবাদ জেলা গত শনিবার ভোরে অতর্কিত হামলা চলিয়ে দখল করে নেয় তালেবান যোদ্ধারা। স্থানীয় বাসিন্দারা বলেন, হামলার কয়েক ঘণ্টা পর আফগান বিশেষ বাহিনীর সদস্যরা খান আবাদ জেলা এবং কুন্দুজ শহরের মধ্যকার যোগাযোগের প্রধান সড়কে অবস্থান নেন। কুন্দুজের গভর্নরের মুখপাত্র সৈয়দ মোহাম্মদ দানেস বলেন, বিশেষ বাহিনী শহরে অবস্থান করা তালেবান যোদ্ধাদের ওপর হামলা চালায় এবং শনিবার সন্ধ্যার মধ্যে শহরটি নিয়ন্ত্রণ পুনরায় নিয়ে নেয়।
এএফপি