তিউনিশিয়ায় বিজয় দাবি বেজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিউনিশিয়ায় গতকাল রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে বেজি সাইদ ইসেবসি ৫৫ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন বলে বুথফেরত জরিপে দেখা গেছে। ছবি: রয়টার্স
তিউনিশিয়ায় গতকাল রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে বেজি সাইদ ইসেবসি ৫৫ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন বলে বুথফেরত জরিপে দেখা গেছে। ছবি: রয়টার্স

তিউনিশিয়ায় প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় দাবি করেছেন বেজি সাইদ ইসেবসি।
আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফার এই প্রেসিডেন্ট নির্বাচনে বুথফেরত জরিপে বেজি ৫৫ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন বলে দেখা গেছে।
নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা হয়নি। তবে ধর্মনিরপেক্ষ নিদ্দা তিউনিস দলের নেতা ৮৮ বছর বয়সী বেজি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, ‘আমি আমার এ বিজয় তিউনিশিয়ার শহীদদের প্রতি উত্সর্গ করছি।’
বেজির সমর্থকেরা রাজধানী তিউনিসে বিজয় উদযাপন শুরু করে দিয়েছেন।
তবে প্রতিপক্ষ দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট মুনসেফ মারজুকি এখন পর্যন্ত পরাজয় মেনে নেননি। বরং তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয়।’
প্রথম দফায় দুই প্রার্থীর কেউ ৫০ শতাংশ ভোট না পাওয়ায় প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়।
আরব বসন্ত প্রথম হানা দেয় তিউনিশিয়ায়। এতে দেশটির তত্কালীন শাসকের পতন ঘটে। তিউনিশিয়ার দেখাদেখি অন্যান্য আরব দেশেও ছড়িয়ে পড়ে আন্দোলন।