তিউনিসিয়ার শীর্ষ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় গত মাসে মার্কিন বিমান হামলায় তিউনিসিয়ার শীর্ষ জঙ্গি সাইফুল্লাহ বিন হাসান নিহত হয়েছেন। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস পত্রিকার এক খবরে এ কথা বলা হয়েছে। খবর এএফপির।
সাইফুল্লাহ বিন হাসান আল-কায়েদার সাবেক প্রধান প্রয়াত ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ ছিলেন। খবরে বলা হয়, জুনের মাঝামাঝি সময়ে মার্কিন বিমান হামলায় সাইফুল্লাহ নিহত হন। তাঁর বিরুদ্ধে আফগানিস্তানের তালেবানবিরোধী বাহিনীর নেতা আহমাদ শাহ মাসুদ, তিউনিসিয়ার দুজন উদারপন্থী রাজনীতিককে হত্যা এবং লিবিয়ায় মার্কিন কনস্যুলেটে ২০১২ সালের সেপ্টেম্বরের হামলায় সাইফুল্লাহ জড়িত থাকার অভিযোগ রয়েছে।