প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের উত্তরাঞ্চলীয় তিকরিত নগরীতে গতকাল শনিবার গুলিবর্ষণ ও আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তিকরিত নগর গত বছর আইএস-এর দখলমুক্ত করা হয়। আইএস ২০১৪ সালের জুনে এটি দখল করে নিয়েছিল। নগরীর পশ্চিমাংশে বিদ্রোহী যোদ্ধারা এক চেক পয়েন্টে চার পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করে। এরপর তারা আরও একটি চেক পয়েন্টে একটি বিস্ফোরক ভর্তি গাড়ির বিস্ফোরণ ঘটিয়ে আটজনকে হত্যা করে। পুলিশের দুই কর্মকর্তা এ খবর জানান। তারা বলেন, হামলায় আরও ২৩ জন আহত হয়েছে।
এএফপি