তিন দেশে ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ান, জাপান ও ইন্দোনেশিয়ায় গতকাল সোমবার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় সুনামি-সতর্কতা জারি করা হয়। তবে এক ঘণ্টা পর ওই সতর্কতা তুলে নেওয়া হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক ছয়। আর সুমাত্রা দ্বীপে আঘাত করা ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক শূন্য। তবে ভূমিকম্প থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে তাইওয়ানের রাজধানী তাইপেতে একজন মারা গেছেন।
এএফপি