তিন নভোচারী আইএসএসে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের তিন নভোচারী গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যুক্ত হয়েছেন। একটি সয়ুজ রকেটে চড়ে যাত্রা শুরু করার ছয় ঘণ্টার মধ্যে তাঁদের যান আইএসএসে ভেড়ে বলে মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে। আইএসএসে পৌঁছানো তিন মহাকাশ অভিযাত্রী হলেন রাশিয়ার ওলেগ কোনোকেনকো, যুক্তরাষ্ট্রের জেল লিন্ডগ্রেন এবং জাপানের কিমিয়া ইউই। কাজাখস্তানের বৈকানুর উৎক্ষেপণকেন্দ্র থেকে তাঁরা যাত্রা করেছিলেন। নাসার একজন মুখপাত্র বলেন, তাঁদের সঙ্গে ওই নভোচারীদের যোগাযোগ হয়েছে। আইএসএসগামী তিন নভোচারীর খবর জানতে বিশ্বজুড়ে মহাকাশ নিয়ে উৎসুক অনেক মানুষ অপেক্ষা করছিলেন। তাঁদের উদ্বেগের কারণ, রাশিয়ার একটি রকেটের অভিযান ব্যর্থ হওয়ায় এ যাত্রা দুই মাস বিলম্বিত হয়। রাশিয়ার কর্মকর্তারাও এবারের সাফল্যে স্বস্তির নিশ্বাস ফেলেছেন।
এএফপি ও বিবিসি