তিন মাসে ৭৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে খুনের দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড গতকাল বুধবার কার্যকর করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম তিন মাসেই দেশটিতে ৭৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে, গুলি করে এক ব্যক্তিকে হত্যার দায়ে রাজধানী রিয়াদের উত্তরের বুরায়দাহের বাসিন্দা আবদুল্লাহ আল-হারবির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদিতে শিরশ্ছেদের মাধ্যমে বেশির ভাগ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত ২ জানুয়ারি ‘সন্ত্রাসবাদের’ দায়ে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আগের বছর অর্থাৎ ২০১৫ সালে ১৫৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি সরকার। এএফপি