তিন সাংবাদিক মুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে মুক্ত হলেন গত বছর সিরিয়া থেকে অপহৃত হওয়া স্পেনের তিনজন সাংবাদিক। আন্তোনিও পামপ্লিয়েগা, হোসে মানুয়েল লোপেজ ও অ্যাঞ্জেল সাস্ত্রে নামের ওই তিন সাংবাদিক ১০ মাস আগে সিরিয়ায় কর্মরত অবস্থায় আলেপ্পো শহর থেকে নিখোঁজ হয়েছিলেন। আলেপ্পোর অংশবিশেষ নিয়ন্ত্রণ করছে ইসলামিক স্টেটসহ (আইএস) বিভিন্ন বিদ্রোহী দল। এদের হাতে এর আগেও সাংবাদিক অপহরণ ও খুন হওয়ার ঘটনা ঘটেছে। স্পেনের সরকার এক বিবৃতিতে বলেছে, ওই সাংবাদিকেরা তুরস্কে নিরাপদে ও ভালো আছেন। বিবৃতিতে তাঁদের মুক্তির জন্য মিত্র দেশ তুরস্ক ও কাতারের সহযোগিতার কথা উল্লেখ করা হয়। তবে কারা তাঁদের অপহরণ করেছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
এএফপি