তিনজনের শিরশ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর ডেরনায় তিনজন তরুণ মানবাধিকারকর্মীকে শিরশ্ছেদ করে হত্যা করেছে সন্দেহভাজন ইসলামিক স্টেটপন্থী (আইএস) জঙ্গিরা। কয়েকটি ইসলামপন্থী গোষ্ঠী শহরটির দখল নিতে প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। শহরটির চলমান পরিস্থিতির খবর সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর চলতি মাসের শুরুর দিকে ওই তিনজনকে অপহরণ করে জঙ্গিরা। এরপর তাঁদের মৃতদেহ পাওয়া গেল। এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। এএফপি