প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন ফাস্টফুড চেইন কেএফসি চীনের স্বশাসিত অঞ্চল তিব্বতে গত মঙ্গলবার তাদের প্রথম রেস্তোরাঁ খুলেছে। রাজধানী লাসার একটি বিপণিবিতানে কেএফসির ওই শাখা খোলা হয়। অনলাইনে প্রকাশিত এক আলোকচিত্রে দেখা যায়, কেএফসির কাউন্টারে ফাস্টফুডপ্রেমীদের দীর্ঘ সারি। তিব্বতে কেএফসির শাখা খোলার বিষয়ে এক দশকেরও বেশি আগে প্রচেষ্টা শুরু হলেও তা নিয়ে বিতর্ক হয়েছিল। মূল ভূখণ্ড চীনে ১৯৮৭ সালে কেএফসির প্রথম শাখা খোলার পর ইতিমধ্যে সেখানে আউটলেটের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। এএফপি