তীরে এসে মারা পড়ল ৩৬ তিমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের একটি সৈকতের তীরে আটকে পড়ে ৩৬টি পাইলট তিমির মৃত্যু হয়েছে। ২১টিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার দেশটির প্রাণী সংরক্ষণ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ‘বে অব প্লেনটি’ নামের উপসাগরের ওহিওয়া বন্দরে গতকাল মঙ্গলবার ওই তিমিগুলো আসে। তীরে আটকে পড়ার পর স্বেচ্ছাসেবী ও স্থানীরা বড় ধরনের উদ্ধার তৎপরতা শুরু করে। তবে শেষ পর্যন্ত ২১টি পাইলট তিমিকে রক্ষা করা গেছে।
নিউজিল্যান্ডে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। এ ধরনের স্তন্যপায়ী সামুদ্রিক প্রাণী দল বেঁধে তীরের দিকে ছুটে আসে কেন, বিজ্ঞানীরা এখনো এর কারণ খুঁজে পাননি।