তুরস্কে সন্দেহভাজন ২১ আইএস জঙ্গি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে গতকাল শুক্রবার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সন্দেহে ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আল জাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ইস্তাম্বুল ও অন্য তিনটি শহরে গতকাল ভোরে অভিযান চালিয়ে ওই ২১ জনকে গ্রেপ্তার করা হয়।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের ভাষ্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন বিদেশি। আইএসে যোগ দিতে তারা সীমান্ত অতিক্রম করে সিরিয়া যাওয়ার পরিকল্পনা করছিল। তাদের জাতীয়তা জানানো হয়নি।
গ্রেপ্তার হওয়া তুরস্কের নাগরিকেরা আইএসের জন্য বিদেশি জঙ্গি সংগ্রহের কাজ করছিল বলে সন্দেহ করা হচ্ছে।
সিরিয়ায় যাওয়ার জনপ্রিয় পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে তুরস্ক।
সীমান্ত দিয়ে আইএসের বিদেশি জঙ্গিদের সিরিয়ায় প্রবেশ ঠেকাতে তুরস্ক যথেষ্ট তৎপর নয় বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগ অস্বীকার করে আসছে তুরস্ক।