তুরস্কে একের পর এক হামলা
তুরস্কে ২০১৬ সালজুড়ে সন্ত্রাসী হামলা হয়েছে। শনিবারের নাইটক্লাব হামলার আগের সবচেয়ে ভয়াবহ কয়েকটি ঘটনা:
১৯ ডিসেম্বর: আঙ্কারায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ একটি চিত্র প্রদর্শনীতে গিয়ে ‘অফ ডিউটি’ পুলিশ সদস্যের গুলিতে নিহত হন।
১৭ ডিসেম্বর: কায়সেরি শহরে একটি সামরিক বাসে আত্মঘাতী হামলায় ১৪ সেনা নিহত হন। কুর্দিস্তান ফ্রিডম ফ্যালকনস (টিএকে) এর দায় স্বীকার করে।
১০ ডিসেম্বর: ইস্তাম্বুলে জোড়া বোমা হামলায় ৪৪ জন নিহত ও ১৬৬ জন আহত হন। তাঁদের বেশির ভাগই পুলিশ সদস্য। টিএকে এর দায় স্বীকার করে।
৪ নভেম্বর: কুর্দি-অধ্যুষিত দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দিয়ারবাকিরের থানায় গাড়িবোমা হামলায় দুই পুলিশসহ নয়জন নিহত হন। আইএস এবং টিএকে এ হামলার দায় স্বীকার করে।
৯ অক্টোবর: সেমদিনি এলাকায় পুলিশ ফাঁড়ির কাছে একটি গাড়ি বিস্ফোরণে ১৮ জন নিহত হন। পিকেকে এ হামলার দায় স্বীকার করে।
২৬ আগস্ট: সিরিয়া সীমান্তের কাছে কুর্দি-অধ্যুষিত সিজর শহরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় পুলিশের ১১ জন সদস্য নিহত হন। পিকেকে এর দায় স্বীকার করে।
২০ আগস্ট: গাজিয়ানতেপ শহরে একটি কুর্দি বিয়ের আসরে বোমা হামলায় ৫৭ জন নিহত হন। প্রেসিডেন্ট এরদোয়ান আইএসকে দায়ী করেন।
২৮ জুন: ইস্তাম্বুলের বিমানবন্দরে তিন দফা আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৪৭ জন নিহত ও ২০০ জন আহত হন। কর্তৃপক্ষ এ হামলার জন্য আইএসকে দায়ী করে।
৭ জুন: ইস্তাম্বুলে বোমা হামলায় পুলিশের সাতজন এবং চারজন বেসামরিক মানুষ প্রাণ হারান। আইএসের দায় স্বীকার।
১৩ মার্চ: আঙ্কারায় আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে ৩৪ জন নিহত হন। টিএকের দায় স্বীকার।
১৭ ফেব্রুয়ারি: আঙ্কারায় সেনাবাহিনীকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হন। টিএকের দায় স্বীকার।
১২ জানুয়ারি: ইস্তাম্বুলে আত্মঘাতী হামলায় ১২ জন জার্মান পর্যটক নিহত। আইএসকে দায়ী করা হয়।