তুর্কি দূতকে তলব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর ইরাকের গুরুত্বপূর্ণ শহর মসুলের কাছে তুরস্কের পাঠানো সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরাক। এ বিষয়ে বাগদাদে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এএফপির।
ইরাক সরকার গত শনিবার অভিযোগ করে, অনুমতি ছাড়া ইরাকে তুরস্কের সেনা প্রবেশ করেছে। এটি ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন। তুরস্ক বলছে, আইএসের বিরুদ্ধে লড়াইরত ইরাকি কুর্দি যোদ্ধাদের প্রশিক্ষণের জন্য তারা বাশিকা শহরে ১৫০ সেনা মোতায়েন করেছে। ইরাকের সঙ্গে সমন্বয় করেই তুর্কি বাহিনী এক বছর আগে মসুল শহরের কাছে ওই ক্যাম্প বসায়।