তুষারধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে তুষারধসে গতকাল সোমবার আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। উচ্চবিদ্যালয় পর্যায়ের ওই ছাত্রছাত্রীরা পর্বতারোহণে গিয়েছিল। ঘটনাস্থল তোচিগি প্রশাসনিক অঞ্চলের পার্বত্য ঢাল। সেখানে একটি স্কি রিসোর্ট রয়েছে। উদ্ধার অভিযানে অন্তত ১০০ সেনা মোতায়েন করা হয়। সংবাদমাধ্যম সূত্র জানায়, সাতটি উচ্চবিদ্যালয়ের ৫২ জন ছাত্রছাত্রী এবং ১১ জন শিক্ষক তিন দিনের ওই পর্বতারোহণে গিয়ে দুর্যোগের মুখোমুখি হন। একজন কর্মকর্তা বলেন, হতাহত ব্যক্তিদের মধ্যে কত জন শিক্ষক, তা জানা যায়নি। অভিযানে অংশগ্রহণকারী একজন শিক্ষক বলেন, এটা একটা বার্ষিক আয়োজন। আগে কখনোই এত বড় দুর্ঘটনা হয়নি।