প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) গতকাল মঙ্গলবার তাদের হাতে বন্দী ব্রিটিশ সাংবাদিক জন ক্যান্টলির আরেকটি ভিডিও প্রকাশ করেছে। এ নিয়ে তাঁর তৃতীয় ভিডিও প্রচার করল জঙ্গিগোষ্ঠীটি। সাড়ে পাঁচ মিনিটের এই নতুন ভিডিওতে ক্যান্টলিকে একটি লিখিত বার্তা পড়ে শোনাতে দেখা যায়। এতে ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া কৌশলকে ব্যঙ্গ করা হয়। নাইন-ইলেভেন সন্ত্রাসী হামলার বার্ষিকী উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বার্তাটি তৈরি করা হয়েছে। ভিডিওটির কোথাও শিরশ্ছেদের মতো সহিংসতার কোনো চিহ্ন না থাকলেও এর শুরুতেই ক্যান্টলি পরিষ্কারভাবে জানিয়ে দেন, তিনি একজন বন্দী হিসেবে কথা বলছেন এবং তাঁর জীবন বিপন্ন।
বিবিসি