তৃতীয় সন্তানের বাবা হলেন কিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রী রাই সোল জুয়ের সঙ্গে কিম জং-উন। ২০১৫ সালে কোরিয়ার সরকারি গণমাধ্যম ছবিটি প্রকাশ করে। ছবি: এএফপি
স্ত্রী রাই সোল জুয়ের সঙ্গে কিম জং-উন। ২০১৫ সালে কোরিয়ার সরকারি গণমাধ্যম ছবিটি প্রকাশ করে। ছবি: এএফপি

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। আজ মঙ্গলবার সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। কয়েক মাস ধরে কিমের স্ত্রীকে জনসম্মুখে দেখা যায়নি।

সংবাদ সংস্থা ইয়োনহাপ দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতাদের উদ্ধৃতি দিয়ে জানায়, উত্তর কোরিয়ার ফার্স্ট লেডি রাই সোল জু এ বছরের ফেব্রুয়ারিতে তৃতীয় সন্তানের জন্ম দেন। জাতীয় গোয়েন্দা সংস্থা আইনপ্রণেতাদের বিষয়টি অবহিত করে। গত বছর দীর্ঘ সময় ধরে রাই সোল লোকচক্ষুর আড়ালে থাকায় ধারণা করা হয়েছিল তিনি গর্ভবতী।

পিয়ং ইয়ংয়ের একটি স্কুলে রাই সোল জু ও কিম জং-উন। ২০১৭ সালের ৩ মার্চ কোরিয়ার সরকারি গণমাধ্যম ছবিটি প্রকাশ করে। ছবি: এএফপি
পিয়ং ইয়ংয়ের একটি স্কুলে রাই সোল জু ও কিম জং-উন। ২০১৭ সালের ৩ মার্চ কোরিয়ার সরকারি গণমাধ্যম ছবিটি প্রকাশ করে। ছবি: এএফপি

জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার এই সময়ে নতুন সংবাদটি প্রকাশ পেল। এর আগের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে রাই সোল জুয়ের সঙ্গে বিয়ে হয় কিমের। এরপরের বছর তাঁদের প্রথম সন্তান জন্ম হয়। ২০১৩ সালে জন্ম হয় তাদের দ্বিতীয় সন্তান। তথ্যসূত্র: এএফপি।

রাই সোল জু ও কিম জং-উন। ছবি: সংগৃহীত
রাই সোল জু ও কিম জং-উন। ছবি: সংগৃহীত