তেজস্ক্রিয়তা কমছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে প্রশান্ত মহাসাগরে তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা। জাপানের ২০১১ সালের ১১ মার্চের ভয়াবহ ভূমিকম্পে বিপর্যয়ের কবলে পড়া ফুকুশিমা পারমাণবিক চুল্লির তেজস্ক্রিয় পানি ও বিশেষ গ্যাস এ সাগরে মিশে গিয়েছিল। মহাসাগর গবেষণাবিষয়ক বৈজ্ঞানিক কমিটি বলেছে, ২০টি গবেষণা প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, বিকিরণ ছড়িয়ে পড়ার পাঁচ বছর পর এখন মহাসাগরের তেজস্ক্রিয়তা দ্রুত কমে আসছে। মেরিন সায়েন্সের প্রকাশিত বার্ষিক পর্যালোচনার অন্যতম লেখক পেরে মাস্ক বলেন, ‘ফুকুশিমার উপকূলীয় এলাকায় ২০১১ সালে সংগৃহীত মাছের নমুনার প্রায় অর্ধেকেই তেজস্ক্রিয় পদার্থ পাওয়া যায়। ২০১৫ সালে তেজস্ক্রিয়তার মাত্রা উল্লেখযোগ্য হারে কমে যায়।’ তবে ফুকুশিমা চুল্লির কাছের বন্দর এবং সমুদ্রতলে এখনো উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা রয়েছে।