তেজস্ক্রিয়তা সর্বোচ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্প ও সুনামিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি চুল্লির তেজস্ক্রিয়তার মাত্রা এখন সর্বোচ্চ সীমায়। ফুকুশিমার পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) গত বৃহস্পতিবার জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটির ২ নম্বর চুল্লির ভেতরে একটি স্থানে তেজস্ক্রিয়তার মাত্রা প্রতি ঘণ্টায় ৫৩০ সিভার্ট যা মেরামত কাজ পর্যবেক্ষণ করার রোবট ক্যামেরাকেও দুই ঘণ্টায় বন্ধ করে দিতে পারে। এদিকে, বিবিসির খবরে বলা হয়, ফুকুশিমার বিধ্বস্ত এলাকায় সংস্কার কাজ করা এক ঢালাই শ্রমিক ব্লাড ক্যানসারে আক্রান্ত হওয়ার পর টেপকোর বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেছেন।
এএফপি