তেল আবিবে গুলিতে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল আবিবে বন্দুকধারীর গুলিতে তিন ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে ছয়জন। গতকাল বুধবার রাতে একটি বার ও রেস্তোরাঁ ভবনের কাছে এ ঘটনা ঘটে। ইসরায়েলি কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, গুলির ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছে কর্তৃপক্ষ।

পুলিশ বলছে, গুলির ঘটনায় দুই বন্দুকধারী জড়িত। তাদের গ্রেপ্তার করা হয়েছে। গুলিবিনিময়ে একজন আহত হয়েছে।

হামলাকারীদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।