তেহরানে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইরানের রাজধানী তেহরানে গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগে ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ৩০ জন ফায়ার সার্ভিসের কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭৫ জন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভির খবরে এ কথা বলা হয়েছে। 


আজ বৃহস্পতিবার তেহরানের ‘প্লাসকো ভবনে’ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৯৬২ সালে ১৭তলা এই ভবনটি তৈরি করা হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স টিভির এক প্রতিবেদনে ফায়ার সার্ভিসের কর্মীদের মৃত্যুর খবর প্রকাশ করা হয়। তাতে বলা হয়, অগ্নিকাণ্ডে ৩০ জন নিহত হয়েছেন। তবে কীভাবে এ ঘটনা ঘটল, তা ওই খবরে বলা হয়নি। ওই সময় ওই ভবনে প্রায় ৩০০ জন মানুষ আটকা পড়েছে বলে জানা গেছে।