ত্রুটিপূর্ণ তথ্যের কারণে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনারত সৌদি জোট বলেছে, ‘ত্রুটিপূর্ণ’ তথ্যের ভিত্তিতে রাজধানী সানার শেষকৃত্যানুষ্ঠানে হামলা চালানো হয়েছিল। ৮ অক্টোবরের ওই হামলায় অন্তত ১৪০ জন নিহত হয়, যাদের বেশির ভাগই বেসামরিক লোক। ইয়েমেনের দুই বছরের এ সংঘাতে সবচেয়ে রক্তক্ষয়ী একক হামলার ঘটনাগুলোর একটি এটি। জোট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তে দেখা গেছে, ‘জোটের যুদ্ধসংক্রান্ত নীতিমালা মেনে না চলা’ এবং ‘ভ্রান্ত তথ্য সরবরাহ করার’ কারণে ওই হামলার ঘটনা ঘটে।