থাই অবকাশযাপন কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের একটি অবকাশযাপন কেন্দ্রে দুটি বোমা বিস্ফোরণে একজন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে বিদেশি পর্যটকও আছেন। হুয়া হিন অবকাশযাপন কেন্দ্রে এই হামলা চালানো হয়েছে। আধঘণ্টার ব্যবধানে বোমা দুটির বিস্ফোরণ ঘটানো হয়। আগে থেকেই গাছ লাগানোর পাত্রে রাখা ওই বোমা দুটির বিস্ফোরণ ঘটানো হয়েছে মোবাইল ফোন ব্যবহার করে।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের তিনটি প্রদেশে হামলা-গোলযোগ নিয়মিত ঘটনা। কিন্তু পর্যটকদের অবকাশযাপন কেন্দ্রে হামলার ঘটনা খুব একটা দেখা যায় না। হুয়া হিন বিদেশি পর্যটক ও থাইল্যান্ডের মানুষের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান।