থাই যুবরাজের সঙ্গে স্ত্রীর বিচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাজিরালংকর্নের তৃতীয় স্ত্রী ছিলেন শ্রীরাসমি। ২০০১ সালে তাঁদের বিয়ে হয়। শ্রীরাসমিকে ভবিষ্যৎ রানি বিবেচনা করা হচ্ছিল। ছবি: রয়টার্স
ভাজিরালংকর্নের তৃতীয় স্ত্রী ছিলেন শ্রীরাসমি। ২০০১ সালে তাঁদের বিয়ে হয়। শ্রীরাসমিকে ভবিষ্যৎ রানি বিবেচনা করা হচ্ছিল। ছবি: রয়টার্স

থাইল্যান্ডের যুবরাজ ভাজিরালংকর্নের স্ত্রী শ্রীরাসমি তাঁর রাজ উপাধি ছেড়েছেন।
গতকাল শুক্রবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, প্রিন্সেস শ্রীরাসমির লিখিত পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজা ভূমিবল।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, রাজ উপাধি ত্যাগ করায় ভাজিরালংকর্নের সঙ্গে শ্রীরাসমির বিচ্ছেদ হয়েছে।
ভাজিরালংকর্নের তৃতীয় স্ত্রী ছিলেন শ্রীরাসমি। ২০০১ সালে তাঁদের বিয়ে হয়। তাঁদের ঘরে একটি ছেলেসন্তান রয়েছে। শ্রীরাসমিকে ভবিষ্যৎ রানি বিবেচনা করা হচ্ছিল।
শ্রীরাসমির সাতজন স্বজন দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম থেকে রাজ উপাধি বাদ দিতে সম্প্রতি নির্দেশ দেন প্রিন্স।