আত্মসমর্পণ করলেন বরখাস্ত থাই সেনা কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বরখাস্ত হওয়া থাইল্যান্ডের রাজকীয় সেনাবাহিনীর জ্যেষ্ঠ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মানাস কংপায়েন আত্মসমর্পণ করেছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আজ বুধবার ব্যাংককে ন্যাশনাল পুলিশের সদর দপ্তরে তিনি আত্মসমর্পণ ​করেন। ইউএনবির এক খবরে এ তথ্য জানানো হয়।

সংখলায় গণকবর ও পাচারকারীদের আস্তানা আবিষ্কৃত হওয়ার পর দক্ষিণ-পূর্ব এশিয়ার মানব পাচার কেলেঙ্কারি নিয়ে বিশ্বজুড়ে হইচই শুরু হয়। তীব্র সমালোচনার মুখে থাইল্যান্ডে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করে সেখানকার সেনা-সমর্থিত সরকার। প্রায় এক মাসের অভিযানে গ্রেপ্তার হয়েছে সন্দেহভাজন ৫১ পুলিশ ও সরকারি কর্মকর্তা। কিন্তু মানাসের গ্রেপ্তারের মধ্য দিয়ে এই প্রথম কোনো সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হলো।

মানাসের বিরুদ্ধে মানবপাচার, অন্যায়ভাবে মানব আটক ও মুক্তপণ আদায়সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

থাই পুলিশ বাহিনীর প্রধান সোময়ুত পামপানমাং আজ বলেন, মানাস তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরই তাঁকে সেনাবাহিনী থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

চলতি সপ্তাহে মানাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আগে সেনা প্রধান পানবপাচারে সামরিকবাহিনীর জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন।