থাইল্যান্ডে জোড়া বোমা বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের হুয়া হিন অবকাশযাপন কেন্দ্রে গতকাল আধা ঘণ্টার ব্যবধানে দুটি বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে এক নারী নিহত, বিদেশি পর্যটকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, ছোট গাছ রাখার পাত্রে বোমা দুটি পেতে রাখা হয়েছিল। একটি থেকে আরেকটির দূরত্ব ছিল ৫০ মিটার। প্রথম বোমাটি বিস্ফোরিত হওয়ার আধা ঘণ্টা পর দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে। হুয়া হিন অবকাশযাপন কেন্দ্রটি বিদেশি এবং স্থানীয় পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।

বিবিসি