থাইল্যান্ডে মাইক্রোকেফালি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ড সরকারের স্বাস্থ্য কর্তৃপক্ষ জিকা ভাইরাসজনিত মাইক্রোকেফালিতে আক্রান্ত বলে সন্দেহভাজন চারটি ঘটনার বিষয়ে অনুসন্ধান করছে। এর মধ্যে তিন শিশু এবং মাতৃগর্ভে থাকা ৩৬ সপ্তাহ বয়সী এক শিশু রয়েছে। গতকাল মঙ্গলবার থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী পিয়াসাকন সাকোলসাটায়াদ্রন এ কথা বলেন। যদি এসব শিশুর মাইক্রোকেফালি নিশ্চিত হয়, তবে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এ রোগে আক্রান্ত হওয়ার ঘটনা এটিই হবে প্রথম। এশিয়ার এ অঞ্চলে মশাজনিত জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। এর মধ্যে থাইল্যান্ডেই সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে।