থাইল্যান্ডে সামরিক আইন প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের সামরিক সরকার গতকাল বুধবার বলেছে, তারা সামরিক আইন তুলে নিচ্ছে। ২০১৪ সালের মে মাসে তা জারি করা হয়েছিল। এর পরপরই সেনাবাহিনী অভ্যুত্থান করে। থাই প্রধানমন্ত্রী জেনারেল প্রায়ুথ চান-ওচা গতকাল রাতে টিভিতে প্রচারিত বিবৃতিতে এ কথা ঘোষণা করেন। তবে তিনি বলেন, সামরিক আইনের বদলে নতুন নিরাপত্তা আদেশ জারি করা হবে। এর বলে সেনাসদস্যরা পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করতে পারবেন। অনেকেরই আশঙ্কা, নতুন ব্যবস্থা সেনাবাহিনীকে আগের চেয়ে আরও বেশি ক্ষমতা দিতে পারে। প্রায়ুথ চান বলেন, সামরিক সরকার প্রস্তাব করার পর রাজা ভূমিবল সামরিক আইন তুলে নেওয়ার বিষয়টি অনুমোদন করেছেন। বিবিসি