থাইল্যান্ডে হাতির পায়ে পিষ্ট ব্রিটিশ পর্যটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডে প্রায় ৪ হাজার পালিত হাতি রয়েছে। যার বেশির ভাগই পর্যটন কাজে ব্যবহৃত হয়। ফাইল ছবি (রয়টার্স)
থাইল্যান্ডে প্রায় ৪ হাজার পালিত হাতি রয়েছে। যার বেশির ভাগই পর্যটন কাজে ব্যবহৃত হয়। ফাইল ছবি (রয়টার্স)

হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন একজন ব্রিটিশ পর্যটক। থাইল্যান্ডের পর্যটন দ্বীপ কোহ সমুইয়ে গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। আজ মঙ্গলবার এএফপির প্রতিবেদনে এ কথা জানানো হয়।
ওই ব্যক্তির নাম গারেথ ক্রো। ৩৬ বছর বয়সী গারেথ গতকাল বিকেলে মেয়েকে নিয়ে হাতির পিঠে চড়েন। সঙ্গে মাহুতও ছিল। হঠাৎ করে হাতিটি তাঁদের পিঠ থেকে ছুড়ে ফেলে।
সামুই জেলার প্রধান পাইবুন ওমার্ক এএফপিকে বলেন, গরম পড়ায় হাতিটি ক্ষিপ্ত হয় বলে হচ্ছে। আর মাহুতের সঙ্গে চলাফেরায়ও হাতিটি অভ্যস্ত ছিল না।
পাইবুন বলেন, গারেথের একটি পা কৃত্রিম। তাই তিনি দৌড়ে পালাতে পারেননি। তাঁর মেয়ে ও মাহুত আহত হলেও পালাতে সক্ষম হয়েছেন। বর্তমানে ‘গলফ’ নামের হাতিটি শান্ত রয়েছে।