থাইল্যান্ডের পার্বত্য এলাকায় শতাধিক জীবিত অভিবাসী উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শংখলা প্রদেশের একটি পার্বত্য এলাকায় জীবিত অবস্থায় শতাধিক অভিবাসীকে পাওয়া গেছে। গতকাল শুক্রবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
থাই পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, উদ্ধার হওয়া ব্যক্তিরা ‘মিয়ানমার ও বাংলাদেশ’ থেকে আসা রোহিঙ্গা অভিবাসী বলে ধারণা করা হচ্ছে।