প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইঘুর মুসলিম অভিবাসীদের সবাইকে নিজ দেশ চীনে ফেরত পাঠানোর জন্য বেইজিংয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড। এর আগে দেশটি প্রায় ১০০ জন উইঘুরকে চীনে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে। থাইল্যান্ড ইতিমধ্যে ১৭০ জন উইঘুরকে তুর্কি নাগরিক হিসেবে চিহ্নিত করে সে দেশে পাঠিয়েছে। বৃহস্পতিবার তুরস্কে থাইল্যান্ড দূতাবাসের সামনে এই নিয়ে চীনবিরোধীরা সহিংস বিক্ষোভ করার পর ওই দূতাবাস ও কনস্যুলেট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। চীনের শিনজিয়াং প্রদেশের অধিবাসী উইঘুরদের অভিযোগ, স্বদেশে তারা ধর্মীয় ও সাংস্কৃতিক বৈষম্যের শিকার।
এএফপি