থাইল্যান্ডের বোমা 'হামলাকারী' শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সপ্তাহ খানেক আগে কয়েক দফা বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে গতকাল শুক্রবার দেশটির পুলিশ জানিয়েছে। ওই হামলায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।
থাই জাতীয় পুলিশ বাহিনীর উপ-মুখপাত্র কিসানা ফাতানাচারোন বলেন, আহামা লেংঘা নামের এই সন্দেহভাজন ব্যক্তি মালয়েশিয়া সীমান্তের নিকটবর্তী প্রদেশ নারাথিবাটের বাসিন্দা।