দ. কোরিয়া-জাপান সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাদের পতিতালয়ে যৌনদাসী হিসেবে কাজ করতে বাধ্য হওয়া নারীদের নিয়ে বিরোধ নিষ্পত্তি করতে সম্মত হয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। জাপানি পররাষ্ট্রমন্ত্রী গতকাল সিউলে যাওয়ার পর এ বিষয়ে চুক্তির ঘোষণা এসেছে। খবর বিবিসির।
জাপান-দক্ষিণ কোরিয়া সম্পর্কে এই বিষয়ই সবচেয়ে বড় বাধা হিসেবে বিবেচিত হয়ে আসছে। দক্ষিণ কোরিয়া ওই ঘটনার জন্য জাপানের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করার ও মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার দাবি করে আসছিল। সে মোতাবেক জাপান ক্ষমা চেয়েছে এবং ১০০ কোটি ইয়েন (৮৩ লাখ মার্কিন ডলার) ক্ষতিপূরণও দেবে। ভুক্তভোগী নারীদের কল্যাণে এই অর্থ ব্যয় করা হবে। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় মাত্র ৪৬ জন সাবেক যৌনদাসী জীবিত রয়েছেন।