দ. কোরিয়ার সেই ক্যাপ্টেনের ৩৬ বছরের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার সিউলে ফেরিডুবিতে তিন শতাধিক শিক্ষার্থী নিহতের ঘটনায় ক্যাপ্টেনের ৩৬ বছরের কারাদণ্ড হয়েছে। আজ মঙ্গলবার সিউলের একটি আদালত এ রায় দেন। এএফপির খবরে এ কথা জানানো হয়।
গত এপ্রিলে কয়েক শ শিক্ষার্থী নিয়ে ফেরিটি দক্ষিণাঞ্চলীয় উপকূলে ডুবে যায়। বিদ্যালয় থেকে ওই শিক্ষার্থীরা নৌভ্রমণে গিয়েছিল। তিন শতাধিক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফেরির ক্যাপ্টেন লি জুন-সিওক ও অন্য ১৪ জন ক্রুর বিরুদ্ধে বিচার চলছে।