দ. কোরিয়ায় আরও ক্ষেপণাস্ত্র মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ায় সাময়িকভাবে আরও একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষা ও দূরপাল্লার রকেট উৎক্ষেপণের পর যুক্তরাষ্ট্র এটি মোতায়েন করল। দক্ষিণ কোরিয়ার মার্কিন বাহিনী গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সম্প্রতি উত্তর কোরিয়ার উসকানির জবাবে জরুরি প্রস্তুতি মহড়ার অংশ হিসেবে এটি মোতায়েন করা হয়। মার্কিন সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল থমাস ভ্যান্ডাল বলেন, ‘ক্ষেপণাস্ত্র মোতায়েনের অর্থ হলো আমরা উত্তর কোরিয়ার হামলার জবাব দিতে সব সময় প্রস্তুত রয়েছি।
এএফপি