প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ঘোনচেহ ঘাভামিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ইরানের একটি আদালত। ইরানের গণমাধ্যম জানায়, পুরুষদের ভলিবলসহ বিভিন্ন খেলায় নারী দর্শকদের উপস্থিতি নিষিদ্ধ করার প্রতিবাদ আন্দোলনে যুক্ত থাকার অপরাধে ঘাভামিকে এই শাস্তি দেওয়া হয়। গত ২০ জুন ইতালির সঙ্গে ইরানের পুরুষদের ভলিবল খেলা দেখতে তেহরানের আজাদি স্টেডিয়ামে নারী দর্শকদের প্রবেশ করতে দেওয়ার দাবিতে বিক্ষোভ হয়। এতে অংশ নেওয়ার সময় ঘাভামিকে গ্রেপ্তার করে পুলিশ। ইরানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানোরও অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। ব্রিটিশ সরকার এ দণ্ডাদেশে উদ্বেগ জানিয়েছে।
রয়টার্স