প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ক্ষমতাসীন ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) ছাড়ার ঘোষণা দিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে মাহাথির এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী নাজিব রাজাক ওই দলটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মাহাথির বলেন, ‘আমি দলটিকে আর ইউএমএনও বলব না। এটা রাজাকের দল। আমি বিব্রত ও লজ্জাবোধ করছি যে এমন একটি দলের সঙ্গে আমার সম্পৃক্ততা আছে, যারা দুর্নীতিকে সমর্থন করছে।’ ইউএমএনওকে ‘সংস্কার অযোগ্য’ দল আখ্যা দিয়ে মাহাথির বলেন, ‘আমি দলের সঙ্গে সম্পৃক্ত থাকার স্বপক্ষে কোনো যুক্তি পাইনি।’
রয়টার্স