দাবা খেলা হারাম: সৌদি প্রধান মুফতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবা খেলাকে ‘হারাম’ ঘোষণা করেছেন সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় নেতা। গতকাল বৃহস্পতিবার দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির প্রধান মুফতি শাইখ আবদুল আজিজ বিন-আবদুল্লাহ আল-শাইখ সাপ্তাহিক টিভি অনুষ্ঠানে দর্শকের প্রশ্নের জবাবে দাবা খেলা নিয়ে ওই ফতোয়া দেন। ফতোয়াটি কখন ঘোষণা করা হয়েছে, তা স্পষ্ট নয়।
ওই মুফতি বলেন, দাবা খেলা জুয়াকে উৎসাহিত করে। সময়ের অপচয় করে। এই খেলা মানুষের মধ্যে শত্রুতা ও ঘৃণার সৃষ্টি করে।

দাবা নিয়ে প্রধান মুফতি ফতোয়া দিলেও সৌদি আরবে এটি আইনগতভাবে কার্যকর হবে না। এমন আইন সৌদি আরবে প্রচলিত নেই। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে।