দামেস্কে জোড়া আত্মঘাতী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্কে গতকাল বুধবার জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত ও আরও অনেক মানুষ আহত হয়েছেন। পাঁচ দিনের ব্যবধানে দামেস্কে এটা বড় ধরনের দ্বিতীয় হামলা।
সিরিয়ার বিচারমন্ত্রী নাজিম আল-আহমেদ সাংবাদিকদের বলেন, প্রথম হামলাটি হয় শহরের পুরোনো অংশে একটি আদালত ভবন প্রাঙ্গণে। এতে অন্তত ৩১ জন নিহত হন। পরের হামলাটি হয় শহরের একটি জনপ্রিয় রেস্তোরাঁয়। এখানে কেউ মারা না গেলেও অনেকে আহত হন।