প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের শিয়া-অধ্যুষিত পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মামে অজ্ঞাত হামলাকারীদের গুলিতে দুজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল রোববার সৌদি মালিকানাধীন আল-অ্যারাবিয়া টেলিভিশন চ্যানেল এ কথা জানায়। টহলরত অবস্থায় ওই পুলিশ সদস্যরা গুলির শিকার হন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মানসুর আল-তুরকি এক বিবৃতিতে জানিয়েছে, গত শনিবার গভীর রাতে দাম্মামের আল-খুদারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রক্ষণশীল সুন্নি মুসলিম রাজতন্ত্রের দেশ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে এর আগেও নিরাপত্তা বাহিনীর সদস্যকে লক্ষ্য করে হামলা হয়েছে। সংখ্যালঘু শিয়াদের ওপর সরকারি দমনপীড়নের কারণে সেখানে ক্ষোভ রয়েছে।
রয়টার্স