প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহিংসতা প্রতিরোধে ভারতে এক আন্তধর্মীয় বৈঠক ডেকেছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। একটি সূত্র গতকাল মঙ্গলবার এ কথা জানায়। এক বিবৃতিতে বলা হয়, তিব্বতের এ আধ্যাত্মিক নেতা ভারতের ধর্মীয় নেতাদের নিয়ে চলতি সপ্তাহে দিল্লিতে দুই দিনের এই সভা আহ্বান করেছেন। সভার উদ্দেশ্য, বর্তমান সমাজকে বিপথগামী করছে ও সহিংসতা সৃষ্টি করছে—এমন বিষয়গুলো মোকাবিলায় কার্যকর কৌশল খুঁজে বের করা। গিলেক নামগিয়াল নামের এক সহযোগী বলেন, নোবেল শান্তি পুরস্কারজয়ী দালাই লামার উদ্যোগ ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী সরকারের সমালোচনার জন্য নয়।
এএফপি