প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনের বেলায় কাজের ফাঁকে হালকা ঘুমিয়ে নেওয়ার অভ্যাস অনেকেরই আছে। তবে এ ঘুমের মেয়াদ এক ঘণ্টার বেশি হলে তা ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সতর্কতা হতে পারে। জাপানের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। তিন লাখের বেশি মানুষের ওপর পর্যবেক্ষণলব্ধ গবেষণার মাধ্যমে দিনের বেলায় ঘুমানো এবং টাইপ-২ ডায়াবেটিসের মধ্যে সংযোগ দেখতে পেয়েছেন গবেষকেরা। টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি জার্মানির মিউনিখে ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব ডায়াবেটিসে ওই গবেষণার ফলাফল উপস্থাপন করেছেন। গবেষণায় বলা হয়, দিনের বেলায় দীর্ঘ সময় ঘুমানোর সঙ্গে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বৃদ্ধি পাওয়ার সম্পর্ক রয়েছে। তবে দিনের বেলায় এক ঘণ্টার বেশি ঘুমের কারণেই ডায়াবেটিস হয় বা তার ঝুঁকি বাড়ে, সে রকম সুনির্দিষ্ট প্রমাণ পাননি গবেষকেরা।
বিবিসি