দুই জেনারেল নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রামাদি শহরের কাছে গতকাল বৃহস্পতিবার আত্মঘাতী গাড়িবোমা হামলায় দেশটির সেনাবাহিনীর দুজন জেনারেলসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহত জেনারেল আবু রাগিফ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আনবার প্রদেশের ডেপুটি কমান্ডার ছিলেন। ব্রিগেডিয়ার সাফিন আবদেল মজিদ ছিলেন বিভাগীয় কমান্ডার। ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত রামাদি শহরটি রাজধানী বাগদাদ থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। রামাদি শহরের কাছে জেরায়শি এলাকায় ওই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। সুন্নি যোদ্ধা, মার্কিন নেতৃত্বাধীন জোট ও শিয়া মিলিশিয়াদের সমর্থন নিয়ে রামাদি পুনর্দখলের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে ইরাকের পুলিশ ও সামরিক বাহিনী।
বিবিসি